তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ভারতীয় অফিসার চয়েস মদ সহ এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। আটককৃত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের মো.আকবর আলীর ছেলে মুহাদ্দিস (২১)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট বিওপির নিয়মিত একটি টহল দল শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বড়ছড়া নামক স্হানে আকবর আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ স্হানে রাখা ৫ বোতল মদ উদ্ধার করে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম বিষয় নিশ্চিত করে বলেছেন আটককৃত যুবককে বিজিবি জিজ্ঞেসাবাদ করছে। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।