স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ৩৩২ বোতল ভারতীয় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ আটক করেছে লাউড়েরগড় বিজিবি সদস্যরা। আটককৃত মদের বর্তমান বাজার মূল্য ৪ লক্ষ ৭১ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সীমান্তের ১২০৫নং মেইন পিলারের আনুমানিক ১হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢালার নামক স্থান থেকে ৩৩২ বোতল ভারতীয় মদ লাউড়েরগড়ে বিজিবি এসব মদ আটক করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের কার্টুন ফেলে পালিয়ে যায়।


