তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে বর্ডারগার্ড বিজিবি ৩ লাখ ৬৬ হাজার ৭ শত ৫০ টাকার মূল্যের ভারতীয় চৌরাই মালামাল আটক করেছে বিজিবি। এসব চোরাই মালামালের মধ্যে রয়েছে ১১৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং ২৭ শ ৫০ কেজি ভারতীয় কয়লা। যার বাজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৭শত ৫০ টাকা।
জানা যায়, সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের চারাগাঁও বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ২টি অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ১০ টায় সীমান্ত মেইন পিলার ১১৯৪/৪-এস এর নিকট থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ী স্থান হতে ১১৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ এবং শনিবার সকালে একই স্থান হতে ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করে। অপরদিকে লাউরগড় বিওপি ক্যাম্পের হাবিলদার মোঃ আসাদ শেখ এর নেতৃত্বে একটি টহল দল শনিবার রাতে সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী থেকে ১৫শ’ কেজি ভারতীয় কয়লাসহ ০১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করে। একই সময়ে টেকেরঘাট বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ রাশেদ খাঁন এর নেতৃত্বে একটি টহল দল শনিবার রাতে সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে আনুমানিক ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাকমাছড়া থেকে ১২শ’ ৫০ কেজি ভারতীয় কয়লা আটক করেন।
সুনামগঞ্জ ২৭ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।’
- জেলা মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ’র উদ্বোধনী সভা
- এনইইউবি ডিবেটিং সোসাইটির ছাত্র-শিক্ষক বিতর্ক অনুষ্ঠিত


