স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৮৮ বোতল মদ এবং ২৪ বোতল ভারতীয় বিয়ার আটক করেছে চারাগাঁও বিজিবি সদস্যরা। চারাগাঁও বিওপির বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় সীমান্তের ১১৯৬ নং মেইন পিলারের আনুমানিক ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ি নামক স্থান থেকে ৮৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও ২৪ বোতল বিয়ার চারাগাঁও বিওপির হাবিলদার মো: হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য আটক করে।

