তাহিরপুর সীমান্তে রিভালবার উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ইউএসএ’র তৈরি একটি রিভালবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। বিজিবি জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে চানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার সামাদ মিযার নেতৃত্বে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী মাঝের টিলা গ্রামের পূর্বপাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন   
এই রিভালবারটি উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ বিজিবি ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুব আলম পরিত্যক্ত অবস্থায় রিভলবার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘উদ্ধারকৃত রিভলবারটি তাহিরপুর থানায় জমা দেয়া হয়েছে।’