তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় ওয়াসব্লক নির্মাণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় সাড়ে দশ লক্ষ টাকা ব্যয়ে ওয়াসব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এই ওয়াসব্লকে কেবলমাত্র মেয়ে শিক্ষার্থীরাই ব্যবহার করবে।
রবিবার দুপুরে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ওয়াসব্লক নির্মান কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ্বাস, মাদ্রাসার অধ্যক্ষ মুহিব্বুর রহমান, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার উত্তম কুমার চক্রবর্তী, চাউল্ড প্রটেক্টসন অফিসার এন্থনি রংদি, প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি আবুল ইসলাম, আলমাছ গণি তালুকদার প্রমুখ।
ওয়ার্ল্ডভিশন তাহিরপুর এপি ম্যানাজার বিভূদান বিশ^াস বলেন, ওয়াসব্লকে মেয়েদের ব্যবহারের জন্য সেনিটারী নেপকিনসহ যাবতীয় সামগ্রী সংরক্ষণ করা থাকবে। যার ব্যবস্থাপনা ওয়ার্ল্ডভিশন করবে।