তাহিরপুর ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে কে পড়বেন বিজয়ের মালা

আমিনুল ইসলাম, তাহিরপুর
আজ শনিবার তাহিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে কে পড়ছেন বিজয়ের মালা? নৌকার বিদ্রোহী প্রাথীরা কি নৌকার পথের কাঁটা? ধানের শীষের বিদ্রোহী কি ধানের শীষের কাঁটা? এমন বহু প্রশ্নের অবসান ঘটবে আজ। উপজেলার ৭ টি ইউনিয়নে ৬৯ টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ২৫ হাজার ১ শ ৫৮ জন ভোটার ভোটধিকার প্রয়োগ করবেন। ৭ ইউনিয়নে ৫১ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শেষ হাসি হাসবেন ৭  বিজয়ী চেযারম্যান প্রার্থী।  ৭ ইউনিয়নে নৌকা, ধানেরশীষ লাঙ্গল ও স্বতন্ত্র পদে একাধিক দলীয় বিদ্রেহী প্রার্থী থাকায় ভোট গণনার পূর্ব পর্যন্ত কারও বিজয়ের ব্যাপারে আগাম মন্তব্য করা যাচ্ছে না। উপজেলায় ৭ ইউনিয়নে দলীয় প্রতীক ও স¦তন্ত্র পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর শ্রীপুর ইউনিয়ন নৌকা প্রতীকে আবুল হোসেন খান, ধানের শীষ প্রতীকে হাজী খসরুল আলম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বিশ্বজিত সরকার, আনারস প্রতীকে রয়েছেন মহসিন রেজা মানিক, তাহিরপুর সদরে ধানের শীষ প্রতীকে বোরহান উদ্দিন,আওয়ামীলীগ বিদ্রোহী ঢোল প্রতীকে স্বপন কুমার দাস, চশমা প্রতীকে ইকবাল হোসেন তালুকদার ও  নৌকা প্রতীকে মোতাহের হোসেন আখঞ্জি শামীম, বালিজুরী ইউনিয়নে নৌকা প্রতীকে আতাউর রহমান ও আওয়ামীলীগ বিদ্রোহী হাজী আব্দুল জহুর আনারস প্রতীকে। বাদাঘাট ইউনিয়নে নৌকা প্রতীকে নিজাম উদ্দিন ও আওয়ামীলীগ বিদ্রোহী আনারস প্রতীকে আফতাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়নে নৌকা প্রতীকে জামাল উদ্দিন, ধানের শীষ প্রতীকে আবুল কাশেম, দক্ষিণ বড়দল ইউনিয়নে ধানের শীষ প্রতীকে আল্বহাজ আজাহার আলী, নৌকা প্রতীকে হাজী ইউনুছ মিয়া, বিএনপি বিদ্রোহী প্রার্থী আব্দুছ সালাম চশমা প্রতীকে নির্বাচনে লড়ছেন ।