স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ বলেছেন, ‘গত রবিবার পার্লামেন্টে সুরঞ্জিত সেনগুপ্তের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর প্রায় ২ ঘণ্টা আলোচনা হয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক এবং দেশীয় পর্যায়ে দক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন। আজকে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে আমরা তাঁর
শেষকৃত্য অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছি।’
সোমবার বিকালে সুরঞ্জিত সেনগুপ্তের বাড়ীর পাশে বালুর মাঠে দিরাই-শাল্লাসহ সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সুরঞ্জিত সেনগুপ্তের ভক্ত-সমর্থক এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা শদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন চীফ হুইপ আসম ফিরোজ।
তিনি আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত শুধু আজকে নয় ১৯৭২ সালে যখন পার্লামেন্টে সদস্য ছিলেন তখনও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে অত্যন্ত ¯েœহ করতেন। বঙ্গবন্ধুন সামনে তিনি দীর্ঘ সময় পার্লামেন্টে বক্তব্য রাখতেন। তিনি একজন আদর্শ ব্যক্তিত্ব ছিলেন। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নন। তিনি ছিলেন জাতীয়তাবাদী নেতা। আজ তাঁকে আমরা স্মরণ করছি। ¯্রষ্টা যেনো তাঁকে স্বর্গবাসী করেন।’


