‘তীর শিলং তীর’ খেলায় জড়িত থাকার অভিযোগে ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার
‘তীর শিলং তীর’ খেলায় জড়িত থাকার অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে। সদর মডেল থানার এসআই কয়েস আহমদ মঙ্গলবার বিকালে সদর উপজেলার কাঠইর বাজারে   তাদেরকে আটক করেন। আটককৃতরা কাঠইর ইউনিয়নের কাঠইর গ্রামের সমছু মিয়ার ছেলে শামীম মিয়া (১৮), একই ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে নাজির মিয়া (১৮)। উল্লেখ্য, এই খেলাটি ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয় এবং এটি একটি জুয়া খেলা।
স্থানীয় লোকজন জানান, এই আটককৃত দুইজন ‘তীর শিলং তীর’ খেলায় জড়িত ছিল। তারা দীর্ঘদিন যাবত কাঠইর বাজারে এবং দিরাইয়ের রাস্তার মুখে খেলার টিকেট বিক্রি করে আসছে। এই খেলায় এলাকার যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সদর মডেল থানার এসআই কয়েস আহমদ বলেন, ‘খেলায় জড়িত থাকায় কাঠইর বাজার থেকে দুইজনকে আটক করেছি।’
সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।