স্টাফ রিপোর্টার
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে এবং বিকালে কাঠইর ইউনিয়নে পৃথক পৃথক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং বিকালে কাঠইর ইউনিয়নের শাখাইতি বাজার পয়েন্টে পরিষদের অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যান সামছুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও নিগার সুলতানা কেয়া। লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সভায় ইউপি সদস্য ফখরুল ইসলাম, হিরা তালুকদার, হুশিয়ার আলী, নিজাম উদ্দিন, বাহার মিয়া, আব্দুর রহীম, মনির উদ্দিন, আমিনা বেগম, ময়না বেগম, শিক্ষক ফররুখ আহমদ, মাসুদুর রহমান পীর, এলাকাবাসী হিসাবে সাদেকুর রহমান, আপ্তাব উদ্দিন, রশিদ মিয়া, মনির উদ্দিন, নুর উদ্দিন, শফিক আলী, সমাজকর্মী শাহানা বেগম, সাহেদা বেগম, হামিদুল আখঞ্জি প্রমুখ নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, ইউনিয়নের বিভিন্ন স্থানে অবহেলিত রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়ন, ব্রীজ-কার্লভার্ট ও ড্রেন নির্মাণ এবং নিরাপদ পানি সংকট নিরসনে নলকূপ স্থাপনের জরুরি প্রয়োজন রয়েছে।
ওইদিন বিকালে কাঠইর ইউনিয়নের শাখাইতি বাজার পয়েন্টে পরিষদের অস্থায়ী কার্যালয়ের উন্নয়ন সভায় ইউপি সদস্য ফরিদ মিয়া, হাবিবুর রহমান, আজিম উদ্দিন, মালদার আলী, আফাজ উদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রজ্জাক, জ্যোৎস্না বেগম, রওশনা বেগম, শিরিনা বেগম, শিক্ষক সুলনা রায়, সুপ্তি রাণী সরকার, এলাকাবাসী আব্দুল কাইয়ুম, আব্দুস শহীদ, হাবিবুর রহমান প্রমূখ ইউনিয়নের বিভিন্ন স্থানে নানা সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা জানান, ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুন্নত শিক্ষা, স্বাস্থ্য ও অবহেলিত রাস্তা-ঘাটের উন্নয়ন, ব্রীজ-কার্লভার্ট ও ড্রেন নির্মাণ এবং নিরাপদ পানি সংকট নিরসনে নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে আমাদের দেশ। তাই ১৭টি বিভাগের টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য, অবহেলিত রাস্তা-ঘাটের উন্নয়ন। তৃণমূল পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে গিয়ে জনগণের সাথে কথা বলে মারাত্মক সমস্যাগুলোর তালিকা প্রণয়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত এসব সমস্যার সমাধান করা হবে। বার্ষিক পরিকল্পনার পাশাপাশি পঞ্চবার্ষিকী পরিকল্পনাও আমরা প্রস্তুত করবো। তিনি বলেন, ‘ চলতি বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনের মাধ্যমে আরো সক্রিয় হয়ে উঠবে। এই প্রতিষ্ঠানও গ্রামীণ জনপদের উন্নয়নে কাজ করবে। তৃণমুল পর্যায়ে উন্নয়নে দেশের জনগণের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে।’


