স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও পৌর মেয়র আয়ুব বখত জগলুল বলেছেন, ‘মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর ক্ষমতায় না থাকলে দেশ পিছিয়ে পড়ে। তাই দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় আনতে হবে। তৃণমূলে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করা
হবে।’
তিনি বলেন,‘এ জন্য তৃণমূল থেকে শক্তিশালী সংগঠন গড়া দরকার। তাই প্রতিটি পর্যায়ে দলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সকলে ঐকব্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার সন্ধ্যায় শহরের ওয়েজখালিতে পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুল কাদির মিছবাহ’র পরিচালনা এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ-সভাপতি মুজাহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, দপ্তর সম্পাদক লিটন সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন সাহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, সালাহউদ্দিন, আজিজুর রহমান প্রমুখ। সভায় আগামী ১৫ ডিসেম্বের সম্মেলনের মাধ্যমে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।


