লন্ডন প্রতিনিধি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্যার ফজলে হাসান আবেদের পর তৃতীয় বাঙালি হিসেবে ব্রিটেনের সর্বোচ্চ রাজকীয় নাইটহুড খেতাবে ভূষিত হলেন বিচারপতি আখলাক উর রহমান চৌধুরী। এবছরে মাঝামাঝি সময়ে তিনি প্রথম ব্রিটিশ বাঙালি হিসেবে বৃটেনে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। গেল ২ অক্টোবর থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে এরই মধ্যে পেয়ে গেলেন ব্রিটেনের সর্বোচ্চ রাজকীয় খেতাব নাইটহুড। এর আগে হাইকোর্টের ডেপুটি বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন আখলাকুর রহমান চৌধুরী।
আখলাকুর রহমান চৌধুরী ১৯৯২ সালে ব্যারিস্টারি পাস করে আইন পেশায় যোগ দেন। এ পেশায় থাকা বাংলাদেশি বংশোদ্ভূত দুইজন কুইনস কাউন্সেলের (কিউসি) মধ্যে তিনি একজন। অন্যজন হলেন, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসিআখলাকুর রহমান চৌধুরীর পিতা মরহুম আজিজুর রহমান চৌধুরী ১৯৭১ সালে বৃটেনে মুক্তিযুদ্ধের
একজন সংগঠক হিসেবে কাজ করেন। তাদের আদি নিবাস বৃহত্তর সিলেটের করিমগঞ্জে (এখন ভারতের অংশ) ১৯৪৭ সালে দেশবিভাগের পর আজিজুর রহমান চৌধুরীর স্বপরিবার বাংলাদেশের জকিগঞ্জে চলে আসেন। আজিজুর রহমান চৌধুরী ১৯৬২ সালে বৃটেনে আগমন করেন।


