দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে নৌকা যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নৌকা যোগে মান্নারগাঁও ইউনিয়নে পানিবন্দী পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তৈল, লবণ, চিড়া, মুড়ি, চিনি, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা
মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার মো. সাহিদুজ্জামান, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, দৈনিক সুনামগঞ্জের খবর প্রতিনিধি আশিক মিয়া, উপজেলা পরিষদের সিএ সফিকুর রহমান, মান্নারগাঁও ইউপি সদস্য মো.মিনার উদ্দিন, আজাদ মিয়া, ফরিদ মিয়া, ফজলুর রহমান, মুহিবুর রহমান প্রমুখ।


