স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত ও প্রতিবন্ধীদের বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিন, পৌর প্যানেল মেয়র আহমদ নুর, প্রকল্প কমকর্তা মো. মানিক মিয়া, সমাজসেবা কমকর্তা মো. শাহিনুর আলম, পৌর কাউন্সিলর জাহানারা বেগম প্রমুখ।
নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন জানান, সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মাধ্যমে গত এক সপ্তাহ ধরে শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রায় ৮ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
- সাবেক অর্থমন্ত্রীর স্মরণে বক্তারা/ ‘মুহিত বাঙালির নবজাগরণের অন্যতম উত্তরপুরুষ ছিলেন’
- এসএসসি পরীক্ষার রুটিন


