Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠিত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠিত

সু.খবর ডেস্ক
প্রবাসেও আওয়ামী লীগ কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ভিনদেশিদের কাছে তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। আওয়ামী লীগের কমিটিতে যেন প্রকৃত আওয়ামী লীগের কর্মীরাই স্থান পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের অভিষেক অনুষ্টানে এসব কথা বলেন বক্তারা। বৃহস্পতিবার আল আইনের একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন আবুধাবি দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের সভাপতি কাছা উদ্দিন কাছা।
সাধারণ সম্পাদক এম বদরুল হোসেন সিদ্দিকী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
বিশেষ অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আমিরাতের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক হাবিব, আমিরাত আওয়ামী লীগের সহ-সভাপতি রহমত আলী শোয়েব, আজমান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সালাহউদ্দিন মধু, শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, হাজী আব্বাস উদ্দিন, ফুজিরা আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দিন, দক্ষিণ আমিরাত আওয়ামীলীগের উপদেষ্টা ফুল মিয়া, নিরঞ্জন দেবনাথ এসপিআর।
বক্তব্য রাখেন আমিরাত আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খালেদ আহমদ, নজরুল ইসলাম রুহেল, মইন উদ্দিন মইন, আকতার হোসেন রাজু, নাসের আহমদ, নাবিল আহমদ, হারুন আহমদ, মুকিত আহমদ, আমিনুল ইসলাম, তারেকুর রহমান রুবেল, শিপু আহমদ, কামাল আহমদ মোস্তফা কামাল ফরায়েজী সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমনকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কমিটিতে সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দিলে আওয়ামী লীগ সহ অংগ সংগঠন গুলো আরো শক্তিশালী হবে এবং তৃনমূল কর্মিরা তাদের দাবি তুলে ধরতে পারবেন।
এছাড়া টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আফতাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিন আমিরাত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আবুল হাসনাত।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সূত্র : প্রবাসের নিউজ.কম