দক্ষিণ বাদাঘাটে দলীয় প্রার্থীকে বিদ্রোহীর সমর্থন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল গনিকে সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান।
শনিবার বিকালে ইউনিয়নে শক্তিয়ারখলা বাজারে স্থানীয় লোকজনের  উপস্থিতিতে দলীয় প্রার্থী আব্দুল গনিকে সমর্থন জানান জিল্লুর রহমান।
পরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শক্তিয়ারখলা বাজারে যৌথভাবে গণসংযোগ করেন তারা। গণসংযোগকালে জিল্লুর রহমান জানান, দলীয় প্রার্থী আব্দুল গনিকে সমর্থন জানিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন।