দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে পূর্ব বীরগাঁও ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর কালামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব সজীব কান্তি দাসের পরিচালনায় বাল্য বিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন, উপজেলা এফআইভিডিবির সিফরডি প্রজেক্টের ম্যানেজার হানিফ আহমেদ, আজিজ আহমদ, ইউনিয়ন প.প. পরিদর্শক মহসিন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, বীরগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাও. জুবায়ের আল মাহমুদ, বিশিষ্ট মুরব্বী খালিকুজ্জামান, বীরগাঁও জামে মসজিদের ইমাম মাও. শওকতুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাও. আইয়ুব আলী, হাসকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, এনজিও কর্মী শেলীনা আক্তার, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রুহুল আমিন, ইউপি সদস্য মিজানুর রহমান, ফিরোজ আহমদ ফিরোজ, শাহ জাহান মিয়া, সদস্য রুফিয়া আক্তার, মৌলভী দিলাল বেগম প্রমুখ।
- নেতৃত্বে ছাত্রলীগ নেতা সিলেটে ফার্মেসি মালিককে পিটিয়ে হত্যা
- এক প্রকল্পে ১১৬১১ যানবাহন কেনার প্রস্তাব!


