দক্ষিণ সুনামগঞ্জে অটিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দ. সুনামগঞ্জ অফিস
‘জেগেছে যুব, জেগেছে  দেশ, লক্ষ্য ২০৪১ এ উন্নত বাংলাদেশ এ ¯ে¬াগানকে সামনে নিয়ে’  
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাশুক মিয়া বলেছেন অটিজম কোন রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশজনিত সমস্যা, যার ফলে শিশু অন্যের সাথে যোগাযোগ ও সামাজিক স¤পর্ক তৈরী করতে পারেনা এবং একই কাজ বারবার করে থাকে। শিশুর মধ্যে এই সমস্যাগুলো কম বা বেশী মাত্রায় থাকতে পারে। দ্রুত সনাক্ত করণ ও যথোপযোগী ব্যবস্থা নিলে এই শিশুরাও অন্যান্য শিশুদের মত উন্নতি করতে পারে।
তিনি আরও বলেন শিশুরা যদি ৬ মাসের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে না হাসে, ৯ মাসের ভিতর তার চতুপর্¦াশের কথা, শব্দ, হাসি, এবং মূখের ভাবভঙ্গির সাথে ক্রিয়া প্রতিক্রিয়ামূলক আচরণ না ক.ে ১ বছরের ভিতর  মূখে কোন শব্দ না করে , আঙ্গূল দিয়ে কিছু না দেখায়, কোন ভঙ্গী না করে, ১৬ মাসের মধ্যে যদি একটি শব্দ না করে, তাহলে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে। যুগ্ম সচিব মোঃ মাশুক মিয়া প্রধান অতিথির বক্তব্যে অটিজম বিকাশজনিত সমস্যাভূক্ত যুবদের দায়িত্ববোধ স¤পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালায় উপরোক্ত কথা বলেন।
রবিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হল রুমে উপজেলা  নির্বাহী অফিসার ইবাদত হোসেনের সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন অফিসার পিয়ার আহমদের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অফিসার হারুনঅর রশিদ, সহকারী জেলা যুব উন্নয়ন অফিসার আমির আলী, উপজেলা সমবায় অফিসার মাসুদ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা. এ কে এম মফিজুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস। কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারন স¤পাদক আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নুর হোসেন, উপজেলা যুবলীগ নেতা মাসুক পারভেজ, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ প্রমুখ।