দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন শান্তিগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক ও ডুংরিয়া শিবপুর গ্রামের ইয়াবা সম্রাট আমিরুল ইসলাম (৩৩) ও তার সহযোগী হামিদুর রহমান রানা(২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আকটকৃত আমিরুল ইসলাম দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন ডুংরিয়া
শিবপুর গ্রামের তেরাই মিয়ার ছেলে ও তার সহযোগী হামিদুর রহমান রানা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বড়দাসপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সৌখিন থাই এ্যালমুনিয়াম দোকানে অভিযান চালিয়ে ১৫০ পিছ ইয়াবাসহ তাহাদেরকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই মো. লুৎফুর রহমান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


