দক্ষিণ সুনামগঞ্জে (এজলাস) প্রকল্পের উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে এম পাওয়ারিং ফর জাস্টিস এন্ড লিগ্যাল এইড সার্ভিসেস (এজলাস) প্রকল্পের উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হল রুমে অ্যাকশন ফর সোস্যাল ডেভেলপমেন্ট  এএসডির আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহার সভাপতিত্বে, উপজেলা এজলাস এ এস ডি (এজলাস) এর ম্যানাজার উজ্জলা ক্লারা রায় এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল হক, পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। সভায় প্রজেক্টরের মাধ্যমে সার্বিক বিষয়ে উপস্থাপন করেন এ এস ডি (এজলাস)র ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ রহিম উদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার চিন্তাহরণ চৌধুরী, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, ডুংরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোখসানা বেগম, উপজেলা সমবায় অফিসের পরিদর্শক জালাল উদ্দিন, এইউএপিও প্রতিনিধি রমেন্দ্র চক্রবর্তী, এজলাস কর্মী রায়সা আক্তার, আজহার উদ্দিন, সদস্য সিরাজ উদ্দিন, সেলিম আহমদ সহ প্রমুখ।