দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে থানা ভবনের হল রুমে থানার অফিসার ইনচার্জ আল আমিন’র সভাপতিত্বে ও উপ পুলিশ পরিদর্শক মো. ওয়াসিম আল বারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার।
অন্যান্যদের মাঝে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া,পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন,পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, থানা পুলিশিং কমিটির সভাপতি আব্দুল হাই জায়গীরদার, যুবলীগ নেতা হাছান মাহমুদ তারেক, আওয়ামী লীগ নেতা জবর আলী, ইউপি সদস্য মো.আশরাফ আলী প্রমুখ।

