পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে পুলিশের ওয়ারেন্টভূক্ত ছমির আলী নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ছমির আলী আসামী উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের মৃত শুকুর আলী। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে ও এস আই মীর হোসেনের যৌথ অভিযানে থলেরবন্দ গ্রাম থেকে ছমির আলীকে গ্রেফতার করে । তার বিরুদ্ধে আদালতে জিআর মামলা রয়েছে। সে মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


