দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ উপজেলায় প্রাণঘাতি করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন এক গাড়িচালক (৩২)। তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপশী গ্রামের বাসিন্দা। এনিয়ে উপজেলায় শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১ জনে। উপজেলায় করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, নতুন আক্রান্তকে তার নিজ বাসস্থানেই আইসোলেসনে রাখা হবে। পরবর্তীতে অবস্থা বুঝে হাসপাতাল আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হবে।
- খাবার নিয়ে বন্যার্তদের বাড়িতে দ.সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মমতাজ
- আলোকবর্তিকা যুব সংগঠনের আত্মপ্রকাশ


