দক্ষিণ সুনামগঞ্জে কৃষকের পাশে উপজেলা কৃষকলীগ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের পবিত্র দাসের ছেলে রিক্সা শ্রমিক পরিমল দাসের (কাইক্কারপার গ্রামের নিকটে) দেখার হাওরে ১কেদার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
সোমবার উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল গনী ভান্ডারীর নেতৃত্বে ধান কাটায় অংশ গ্রহণ করেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, আমির সরকার, সদস্য খলিলুর রহমান, ফকির সাইফুল ইসলাম, মছলম আলী, ইছব আলী, খুরশেদ আলী, আব্দুল বারিক, কৃষক পরিমল প্রমূখ।
ধান কাটা পরিদর্শন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।