দক্ষিণ সুনামগঞ্জে কেয়ার-জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা পর্যায়ে কেয়ার- জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কেয়ার- জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দীন শরিফীর সভাপতিত্বে সভঅ অনুষ্ঠিত হয়।
কেয়ার বাংলাদেশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখ দাসের পরিচালনায় পর্যালোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, কেয়ার বাংলাদেশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক প্রোগ্রাম অফিসার দিলারা তালুকদার, উপজেলা প্রোগ্রাম সাপোর্ট অফিসার সুমন কুমার দাস, (পিসিএসবি)সু-সেবা নেটওয়ার্কের উপজেলা সভাপতি কবিতা দাস প্রমুখ।
পর্যালোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে (পিসিএসবি) সু-সেবা নেটওয়ার্কের উপদেষ্টা, সদস্যবৃন্দ ও ইউপি চেয়ারম্যান বৃন্দের মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ।