স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ছাত্র ইউনিয়নের ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার শান্তিগঞ্জ বাজারে দুপুর ১২ টায় কমিটি গঠনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন কী এবং কেনো বিষয়ে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি, সাংগঠনিক সম্পাদক পাপ্পু সরকার।
আলোচনা সভায় ছাত্র ইউনিয়নের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, আজ আমাদের দেশ স্বাধীন। প্রায় দু’শ বছর ব্রিটিশরা আমাদের শোষণ করেছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র সংগ্রাম গড়ে তুলেছে এ ভূখন্ডের মানুষ। সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, সাঁওতাল- গারো- হাজং প্রভৃতি জাতিসত্তার বিদ্রোহ, সূর্যসেন- প্রীতিলতা প্রমুখ বিপ্লবীর নেতৃত্বে সংঘটিত অগ্নিযুগের সশস্ত্র জাতীয় বিপ্লবী আন্দোলনসহ জনগণের বহুমাত্রিক সংগ্রাম ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে তোলে। ‘৪৭-য়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটলেও, সাম্প্রদায়িক ও দ্বিজাতি-তত্ত্বের ভিত্তিতে গঠিত পাক্তিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠী সা¤্রাজ্যবাদের সঙ্গে যোগসাজশে আমাদের দেশকে প্রায় ২৪ বছর ধরে লুণ্ঠন করেছে। এই শোষণের শৃঙ্খল ভাঙার জন্যই ’৭১ এ মহান মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৪৯ বছরেও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়নি।
আলোচনা সভা শেষে সফজল মিয়াকে আহ্বায়ক ও এনামুল হক কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক ফখরুল আমিন, সদস্য সায়েদ হোসেন সবুজ, হাসান আহমদ, মিফতাউল রহমান, আবু সাঈদ, মামুন আহমেদ, দোলাল মিয়া, আতিকুর রহমান, জাকির হোসেন, রনি মিয়া, জাহিদ হাসান।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি।


