দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল। এ উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলার পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয়ে উজানীগাঁও পয়েন্টে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রদল নেতা মানছুর আমহদ ও মাহবুবুর রহমান সাফওয়ানের যৌথ নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মো. লিটন মিয়া, কাউছার আহমদ, ওয়কিবুর রহমান রনি, জাহাঙ্গীর আলম লিমন, সাইফুল ইসলাম, শব্দেন নূর আহমদ সাগর, নবীন নূর, রাজনূর আল হাসান, তারেকুল হক রাসেল, বদরুল আলম, মিনহাজ মিয়া, রুহিত মিয়া, সাজ্জাদ মিয়া, এমরান হোসেন, মুরসালিন আহমদ, ফারুক আহমদ ও তহুর আলম প্রমুখ।
- দক্ষিণ সুনামগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিল
- ভারত, দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য সদস্যদের কাছ থেকে ছাড়ের প্রস্তাব ট্রিপসের


