দক্ষিণ সুনামগঞ্জ অফিস
‘পয়ঃবর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে শান্তিগঞ্জ এফআইবিডিভি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. হারুন অর রশীদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি প্রভাষক মো. নুর হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী লায়েছ মিয়া তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, মাও. আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর এপিএস হাসনাত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদার, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, জেলা কাজী সমিতির সাংঠনিক স¤পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক মোঃ নুরুল হক, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শ্রাবণী মজুমদার বর্ষা প্রমুখ।


