দক্ষিণ সুনামগঞ্জে তারেক রহমানের জন্মদিন পালন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন করা হয়েছে। সোমবার বিকালে পাগলার মধ্য বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেক কাটেন নেতাকর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফুরিদুর রহমান ফরিদ সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম রাবেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সাজু, সিনিয়র সহ সভাপতি কামাল পারভেজ সাজন, বিশিষ্ট ব্যবসায়ী শাফিউল ইসলাম সুসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইসলামুল হক জয়েন, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল আহমদ, মুহিবুর রহমান, আবদুল আলীম, পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল আহমদ, পাথারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তাজুদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা ছালিক আহমদ, তরিকুল ইসলাম, আরেফিন ছালেহ্, নয়ন মিয়া, নাজিম উদ্দিন, হাফিজুর রহমান, ফয়সল আহমদ, লাভলু মিয়া, খছরু মিয়া, জাকির হোসেন, শাকিল আহমদ, তকির মিয়া, সাবিজ মিয়া, শাহ আলম, রুবেল মিয়া, আনোয়ার হোসেন, আবদুল আজিজ, রিপন মিয়া, দেলোয়ার হোসেন, সুফি মিয়া, ফুজাইল আহমদ ও আবদুল ওয়াজিদ প্রমুখ।