চোরের মার বড় গলা বলে কথা। ধরা না পড়লে চোরের গলা বড় হয়ই। এরকমই হয়েছে দক্ষিণ সুনামগঞ্জের সাইদুল হক নামের এক যুবকের। তোফাজ্জল হকের ছেলে এই সাইদুল হক দক্ষিণ সুনামগঞ্জের মাহমুদপুর পয়েন্ট এলাকায় থেকে তথাকথিত তীর জুয়া খেলার এজেন্ট হিসেবে স্থানীয় তরুণদের পথভ্রষ্ট করতে ব্যাপক ভূমিকা রাখছে বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়। গণমাধ্যমকর্মী তাকে জিজ্ঞেস করেছিলেন তীর খেলায় তার সংশ্লিষ্টতা নিয়ে। এতেই সে ভীষণ খাপ্পা হয়ে উঠে। নিজের দাপট প্রমাণের জন্য তার উদ্ধতপূর্ণ জবাব, এরআগে ডিবি পুলিশ আমাকে ধরেছিল কিন্তু জেলে দিতে পারে নি। তোমার যা ইচ্ছা লিখ, আমি একবার জেলে যেতে চাই। কী সাংঘাতিক আত্মবিশ্বাস তার। সে ধরেই নিয়েছে চরমভাবে বেআইনি ও অনৈতিক এক কাজে জড়িত থাকার জন্য কেউ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবে না। এখন যদি সাইদুল নামক এই দুষ্ট ক্ষতের মূলোচ্ছেদ না করা হয় তাহলে তো সে মহীরুহে পরিণত হবে। এখন তরুণ সমাজকে সে চিবিয়ে খাচ্ছে। বহাল তবিয়তে টিকে থাকলে ভবিষ্যতে সে পুরো সমাজকে গিলে খাবে। সুতরাং সময় থাকতেই দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনিকে সমাজবিরোধী সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ভারতে পরিচালিত অনলাইন জুয়া খেলা, যার নাম তীর, সেটিকে সমূলে দমন করতে না পারলে আমাদের সমাজের স্থিতিশীলতা ভেঙ্গে পড়বে। সারা দেশে এই খেলাটি আমাদের তরুণ যুবক সহ সব বয়সের মানুষকে নেশাশক্ত করে রেখেছে। বিশেষ করে গ্রামাঞ্চল ও শহরতলির স্থানে স্থানে বিভিন্ন ব্যক্তি এই খেলার স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করে। তরুণ সমাজকে ভ্রষ্ট ও নষ্ট করার পাশাপাশি এই খেলার আরেকটি কুফল হলো এর মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশ পাচার হয়ে যাচ্ছে। কারণ তীর খেলার মূল আয়োজক ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। হার-জিৎএর পর নিজের কমিশন রেখে এজেন্টরা অবশিষ্ট টাকা ভারত পাঠিয়ে দেয়। এতবড় একটি বড় অপরাধমূলক কর্মকা- চলতে থাকলেও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাত্রা একেবারেই কম। মাঝেমধ্যে মামুলী ধরনের কিছু পুলিশি এ্যাকশন আমরা দেখি বটে তবে এগুলো সবই আইওয়াশ বলে মনে করেন সচেতন মহল।
রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে যুব-তরুণ সমাজের মানসিক উৎকর্ষতা ও দক্ষতা বাড়ানো বিশেষ প্রয়োজন। এজন্য শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো কাম্য। রাষ্ট্র যথাসাধ্য শিক্ষার প্রসার ঘটাতে ব্যবস্থা নিচ্ছে বটে কিন্তু এর বিপরীতে সমাজে পরিচালিত বিশেষ কিছু অপরাধমূলক কর্মকা- আমাদের ওই তরুণ যুব সমাজকে ভিতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এদের নেশা ও জুয়ায় বুঁদ করে রাখার এই যে মহা আয়োজন সে বিষয়ে রাষ্ট্র সচেতন না হলে সব ধরনের উন্নয়নের আশাই নিরাশায় পরিণত হবে। স্থানীয়ভাবে যেসব প্রশাসনিক শক্তি এদের আনুকূল্য প্রদান করে বলে প্রচারণা রয়েছে তাদেরকে দেশটির কথা ভাবতে হবে। ভাবতে হবে এই দেশে তার নিজের সন্তানও বড় হচ্ছে। এখানে যদি আস্কারা পায় অপরাধীরা তাহলে তার নিজের এলাকায়ও কেউ না কেউ অপরাধীদের আস্কারা দিচ্ছে। ওখানে তার নিজের সন্তানটিও পথভ্রষ্ট হওয়ার আয়োজনের মধ্যেই বড় হচ্ছে। এই বোধটি জাগ্রত হলে তথাকথিত তীর খেলা বন্ধ করা কয়েক ঘণ্টার বিষয় মাত্র বলেই মনে করেন সকলে।
দক্ষিণ সুনামগঞ্জের মহাপ্রতাপশালী সাইদুলকে দমন করার মাধ্যমেই এই শুভ শক্তির জাগৃতি ঘটুক সর্বত্র এই আমাদের কামনা।
- উপ-নির্বাচনের ৩ মাসের মাথায়ই আবার ভোটের হাওয়া
- ‘বিএনপি শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তুলে ধরবে’

