দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জর পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও তার মাকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
বুধবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম তালুকার শ্রীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক ফিরোজ মিয়া ও ধর্ষকের মা মামলার এজাহারভুক্ত আসামী উসাইমা বেগমকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ফিরোজ মিয়া শ্রীনাথপুর গ্রামের মৃত আকিল মিয়ার ছেলে ও উসাইমা বেগম মৃত আকিল মিয়ার স্ত্রী।
গত মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জানা যায়, ভিকটিম কিশোরীর মা একজন সৌদি আরব প্রবাসী হওয়ায় কিশোরী (১৩) ও তার ছোট বোন (১২) কে নিয়ে নিজ বসত ঘরে বসবাস করে আসছিল। প্রতিবেশী মৃত আকিল মিয়ার ছেলে দুই সন্তানের জনক ফিরোজ মিয়া গত মঙ্গলবার রাতে কিশোরীকে তার বসত ঘর থেকে ঘুমন্ত অবস্থায় গামছা দিয়ে মুখ বেঁধে পার্শ্ববর্তী গোয়ালঘরে নিয়ে ধর্ষণ করে।
ভিকটিম কিশোরীর মামা জানান, ধর্ষণের ঘটনার পর স্থানীয় কিছু লোকজন টাকা দিয়ে ঘটনা মিটমাট করতে চেয়েছিল এবং মামলা মোকদ্দমা না করার জন্য বলেছিল। আমি ও আমার ভাগ্নি আপোষে রাজি হইনি।
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই জহিরুল ইসলাম তালুকদার ও তদন্তকারী অফিসার জানান, এই ঘটনায় ধর্ষণ মামলার প্রধান আসামি ফিরোজ মিয়া ও তার মা উসাইমা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
- দক্ষিণ সুনামগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ৩
- দ.সুনামগঞ্জে মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন


