স্টাফ রিপোর্টার
জেলার দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ট্রাক আটক করেছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জের বাঘের কোণা গ্রাম থেকে শান্তিগঞ্জগামী মোটরসাইকেলকে শান্তিগঞ্জ বাজার পাশর্^বর্তী এলাকায় চাপা দেয় সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাক (নম্বর সিলেট মেট্রো ড-১১০১৩৬)। এসময় ঘটনাস্থলে মৃত্যু ঘটে মোটর সাইকেল চালক জিয়াউর রহমানের (৪০)। জিয়াউর রহমান উপজেলার ডুংরিয়া গ্রামের তারিফ মিয়ার ছেলে। গুরুতর আহত মোটর সাইকেল আরোহী মিন্টু বিশ^াসকে (২৮) ছাতকের কৈতক হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। মিন্টু বিশ^াস উপজেলার জয়কলস গ্রামের কৃষ্ণ বিশ^াসের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আনোয়ার মিয়া ও হাইওয়ে পুলিশের সাবইন্সপেক্টর জানান, ট্রাকের চাপায় ২ জনের মৃত্যু ঘটেছে। পুলিশ ট্রাক আটক করেছে। চালক পালিয়ে গেছে।


