দক্ষিণ সুনামগঞ্জে পুলিশের ত্রাণ বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার পানিবন্দি ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ পুলিশের অর্থায়নে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের প্রতি প্যাকেটে ছিল শাড়ী-লুঙ্গি, চাল, ডাল, তেল, ঔষধ, লবন ইত্যাদি।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন, পুলিশ পরিদর্শক(তদন্ত) ইকবাল বাহার, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, থানার সেকেন্ড অফিসার মো. আলাউদ্দিন, এসআই জহিরুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন, রিপন চন্দ্র ঘোপ সহ পুলিশ সদস্যবৃন্দ।