দক্ষিণ সুনামগঞ্জে ফারিয়ার ইফতার ও কমিটি গঠন

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিটিক্যালস এসোসিয়েশন (ফারিয়া)’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাগলা বাজারের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এক আলোচনা সভার শেষে সর্বসম্মতিক্রমে নিপ্রো জেএমআই’র প্রতিনিধি মো. রশিদ আহমদকে সভাপতি ও গ্লোব ফার্মাসিটিক্যাল্স’র প্রতিনিধি আবু সুফিয়ান সাগরকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট ফারিয়া’র উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
আবু সুফিয়ান সাগরের পরিচালনায় ও বেনহাম ফার্মা’র প্রতিনিধি এসএম ফারুকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জের খবরের পাগলাবাজার প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, নিপ্রো জেএমআই’র প্রতিনিধি মো. রশিদ আহমদ, মনিকো ফার্মা’র প্রতিনিধি রাজন দেবনাথ, অর্গানিক হেল্থ কেয়ার’র প্রতিনিধি সাইদুর রহমান, জেনিথ ফার্মা’র প্রতিনিধি শুভন দেব। এসময় উপস্থিত ছিলেন, ডা. হুমায়ূন কবির, ডা. মনিরুল ইসলাম, ফার্মাসিস্ট লাভলু দেব, অপসোনিন ফার্মা’র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, এভারেস্ট ফার্মা’র প্রতিনিধি রাজীব দেব, ভার্গো ফার্মা’র প্রতিনিধি ইউসূফ আহমদ ও বায়োনিক ফার্মা’র প্রতিনিধি সায়েম আহমদ প্রমুখ।