দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসীদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট পৌঁছে দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। সোমবার দুপুরে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর, ইসলামপুর গ্রামে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় সাথে ছিলেন পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সদস্য জামিউল ইসলাম তুরান, ইউএনও অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক প্রমুখ৷
- দ. সুনামগঞ্জে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসীম উদ্দীন করোনায় আক্রান্ত
- ঈদের ছুটি বাড়বে না, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে


