দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় এসময় দেশব্যাপী বিএনপি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মঙ্গলবার বিকাল ৫টায় আছরের নামাজের পরে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শান্তিগঞ্জস্থ আব্দুল মজিদ জামে মসজিদে কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির সহ সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সিরাজ মিয়া, যুগ্ম-স¤পাদক আবুল কালাম, জিয়াউর রহমান, যুগ্ম-সাধারণ স¤পাদক আবুল খয়ের, সদস্য জিতু মিয়া সহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা।


