দক্ষিণ সুনামগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ১১ টন ১২০ কেজি ভিজিএফ কার্ডের চাল প্রতিজনকে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দরগাপাশা ইউনিয়ন পরিষদে বিজিএফ কার্ডের চাল বিতরণ করেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আহমেদ,  ইউনিয়ন পরিষদের সচিব ইয়াছমিন হুসনে আরা, ইউপি সদস্য শেখ আব্দুল্লাহ, মো. বদরুল ইসলাম, সমুজ আলী, আব্দুল হক, এলায়েছ মিয়া, ফারুক মিয়া, আবুল হাসান, জামিল আহমদ পায়েল, ফরিদুল ইসলাম কটু, সদস্যা কবিতা দাস, বিভা রাণী দেব, শিরিয়া বেগম সহ প্রমুখ।