দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা উপ স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. কামস উদ্দিন।
উদ্বোধন দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ডা. আহমেদ ফয়েজ সানি, ডা. সায়েম রেজা, ডা. সজীব কবির ভূঁইয়া, ডা. ফাতিমা আক্তার, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হুমায়ুন কবির, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আবদুল আলিম, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রেশ ভট্টাচার্য্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মল্লিকা দাশ, স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান প্রমুখ।


