দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
‘পুলিশই-জনতা-জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার উদ্যোগে স্থানীয় পাথারিয়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানার এস.আই মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) আল আমিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোক্তাদির হোসেন, পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুস্তফা মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি ফয়জুর রহমান, এস.আই আকিকুল ইসলাম, এ.এস.আই মনির হোসেন, আওয়ামী লীগ নেতা নুর মিয়া, শফিকুল ইসলাম, পাথারিয়া বাজার কমিটির সভাপতি আলী নেওয়াজ মিয়া, সাংগঠনিক সম্পাদক নেজাবুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, ইউপি সদস্য রুশন আলী, মিজানুর রহমান, আক্কাছ মিয়া, দুলাল মিয়া, কয়ছর মিয়া, নুরুল আবেদীন, খাইরুন নেছা, মাহবুবা বেগম প্রমুখ।


