স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। উপজেলার পশ্চিম বীরগাওঁ ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে বুধবার বেলা ১১ টায় এই ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উপ্তিরপাড় গ্রামের কাচাঁ মিয়া ও আলী আহমদ গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সোমবার প্রতিপক্ষের লোকজন এক স্কুল পড়–য়া কিশোরকে মারধর করলে দুই
পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে বুধবার বেলা ১১ টায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ৫ জনগুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন জানান, প্রত্যন্ত গ্রামে সংঘর্ষ হওয়ায় পুলিশ বিলম্বে পৌছেছে। পুলিশ পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


