দক্ষিণ সুনামগঞ্জে সেলাই মেশিন বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্ম দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে সেলাই মেশিন বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী।
এসময় উপস্থিত ছিলেন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান সহ অন্যান্যরা।