দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে অতর্কিত হামলা করে ১ লক্ষ টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত ব্যবসায়ী সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে শফিকুন নূর দীর্ঘ দিন ধরে তাহার বাড়ির পাশে ছোট মোদি দোকান দিয়ে ব্যবসা করতেন। গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল শহিদ (৫০), আব্দুল শহিদের ছেলে জয়নাল উদ্দিন (২৫) ও ছমির উদ্দিন (২৭) এর সাথে তার পূর্ব বিরোধ চলছিল।
এ ব্যাপারে গত রোববার ব্যবসায়ীর শফিকুন নুরের স্ত্রী মোছা. সুহেনা বেগম বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত রোববার আব্দুর রহমানের ছেলে আব্দুল শহিদ (৫০), আব্দুল শহিদের ছেলে জয়নাল উদ্দিন (২৫) ও ছমির উদ্দিন (২৭) কে আসামী করে মামলা দায়ের করেন।


