দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলায় মোশাহিদ আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে রনসী গ্রামের মৃত আবির আলীর ছেলে।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার মীরপুর গ্রামের মৃত হাসিম উল্লাহের ছেলে প্রবাসী ছোয়াব আলী ২০১৪ সালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাড়ারাই গ্রামের পাশে দক্ষিণ কামরূপদলং মৌজার প্রায় ১০.৮০ শতক ভূমি ক্রয় সূত্রে মালিক হন। ঐ জমি রনসী গ্রামের মোশাহিদ আলী জবর দখল করে জোরপূর্বক কালো মাটি বিক্রয় করতে থাকে। একপর্যায়ে প্রবাসী ছোয়াব আলীর আত্মীয় শান্তিগঞ্জ এলাকার বাসিন্দা কবির আহমদ বাধা নিষেধ করলে মোশাহিদ আলী কবির আহমদকে হুমকি প্রদান করে এবং চাঁদা দাবি করে। এ ঘটনায় কবির আহমদ বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৪, তারিখ-১৫/০২/২০২০ ইং।
মামলার তদন্তকারী অফিসার দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মোহাম্মদ জায়নাল আবেদীন জানান, চাঁদাবাজি মামলার ঘটনায় আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
অপরদিকে গ্রেপ্তারী অভিযান পরিচালনা করে দাক্ষণ সুনামগঞ্জ থানা পুলিশ আরো ২ আসামীকে গ্রেপ্তার করেছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় এসআই মো. আলাউদ্দিন ও এএসআই প্রনয়লাল থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে, নারী শিশু ১০৫/০৭,এর পলাতক আসামী উজানীগাঁও গ্রামের আব্দুস সামাদের ছেলে মতিউর রহমান, এবং জিআর-৫৭/২০ এর পলাতক আসামী ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার চকিরতলা গ্রামের (বর্তমান ঠিকানা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামে) কিতাব আলীর ছেলে মো. শাহ আলমকে গ্রেপ্তার করেন।
দক্ষিণ সুনামঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- দক্ষিণ সুনামগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- এনইইউবি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের বার্ষিক বনভোজন


