দক্ষিণ সুনামগঞ্জ বাল্য বিয়েমুক্ত ঘোষিত হল

দ. সুনামগঞ্জ অফিস
সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেছেন,‘বাল্য বিবাহ হলে সরকারের ক্ষমতার উপর কোন প্রভাব পড়বে না। যেহেতু বর্তমান বাংলাদেশ সরকার উন্নয়নমুখী সরকার সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাল্য বিবাহ রোধ করতে ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছেন। বাল্য বিবাহ না হলে আমাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন হবে।’ মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার হারুন অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ররুবিনা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল-আমিন।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, জেলা কাজী সমিতির সাংগঠনিক স¤পাদক প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাও. আইয়ূব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. নিজাম উদ্দিন, ইমাম মাও. মিজানুর রহমান, পুরোহিত পরেশ চন্দ্র চক্রবর্তী, এনজিও কর্মকর্তা ফারহানা আক্তার মুন্নী, শিক্ষিকা বিলকিস আক্তার, শিক্ষার্থী ফারহানা জেসমিন ও আমিনা বেগম প্রমুখ।
সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা ও উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। এদিকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে গ্রামীণ ও লোকজ মেলার আয়োজন করা হয়।