দক্ষিণ সুনাসগঞ্জে জাসদের সম্মেলন

পাগলা বাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ২ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে সাব-রেজিস্টারি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাসদের সভাপতি এস এম তালুকদারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহিন হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ারুল হক, জেলা জাসদের অর্থ সম্পাদক বিপ্লব কুমার দেব, সমাজ সেবা সম্পাদক শামীম আহমদ।
অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা জাসদ নেতা শফিকুর রহমান চোধুরী, আমীর আলী, আবুল হোসেন, জসিম উদ্দিন, নান্টু দাশ, সিরাজুল ইসলাম, মনির উদ্দিন, ইমামুল ইসলাম, আবদুল করিম, আবদুল করিম, আবুল ফজল, সাজুল হক ও ধরণী বিশ্বাস প্রমূখ।##