দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে দপ্তরীকে গাছে বেঁধে প্রভাবশালী শাহনুর কর্তৃক নিযার্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শাহনুর’র দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় দপ্তরী সমিতির উদ্যোগে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক মানিক লাল চক্রবর্তীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, শিক্ষক রনধীর মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সিমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, শিক্ষিক নেতা ফয়ছল খাঁন, ছালেহ আহমদ, রাজীব রায়।
উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দপ্তরীবৃন্দ প্রমুখ।
- গেজেটে নামের ভুলে শহীদের পরিবারের ভাতাবঞ্চনা
- আজ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির নির্বাচন


