দরগাপাশায় মানবাধিকার কমিশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশায় ইউনিয়ন মানবাধিকার কমিশনের কমিটি গঠন, অভিষেক ও কার্ড বিতরণ অনুষ্ঠান স¤পন্ন হয়েছে। মঙ্গরবার বিকালে বাংলাবাজার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেতকী রঞ্জন দাশ বাদলের পরিচালনায় ও সংগঠনের সভাপতি দরগাপাশা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আবদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন উপজেলা শাখার   
 সভাপতি ডা. শাকিল মুরাদ আফজল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দরগাপাশা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মনির উদ্দিন, ইউপি সদস্য এলাইচ মিয়া, মানবাধিকার কমিশন উপজেলা শাখার সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম, বাংলাবাজার ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল হামিদ, আবদুল মজিদ কলেজের প্রভাষক নূর হোসেন, প্রবাসী আবদুল মমিন মনির, সমাজসেবক আবদুল মজিদ, নাজমুল হোসেন, ইমাম মাও. নাজমুল হোসেন, সাহিত্যিক মোয়াজ্জেম হোসেন, মুরব্বি ওয়াহহাব আলী।
উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বদরুল ইসলাম, পাবেল আহমদ, আম্রিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, আবদুল হেকিম, আবদুল বশির, আফরোজ মিয়া, শমশের আলী, বাচ্ছু মিয়া, রুবেল আহমদ, মানবাধিকার কমিশন সদস্য বিশ্বজিৎ দে ও মির্জা সায়মন প্রমুখ।