দরগাপাশায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেেছন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনোয়ার উজ জামান।
সোমবার বিকালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, সাবান, স্যানিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন, ইউপি সচিব মিতালী বেগম তালুকদার, দরগাপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জামিল আহমদ পায়েল, ২নং ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তা মশিউর রহমান রাজা’সহ বাজার কমিটির সদস্য ও এলাকার ব্যাক্তিবর্গ প্রমুখ।