পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ২৫ পরিবারকে ঈদের উপহার দিয়েছে ইরাক প্রবাসী কল্যাণ পরিষদ। গত শনিবার দুপুর ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়ন ৯ নাম্বার ওয়ার্ডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের মো. শাহাব উদ্দিন শিহাব, লিটন আহমেদ, আসলাম, আমিন, সুহেল, লিখন, কাউসার, রাজন প্রমুখ দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ঈদের সামান্য উপহার সামগ্রী তুলে দেন।
সংগঠনের উপদেষ্টা সিলেট বিভাগের আন্তর্জাতিক মানবাধিকার প্রেসিডেন্ট রকিব আল মাহমুদ সংগঠনের অর্থের মাধ্যমে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রকিব আল মাহমুদ, সংগঠনে সভাপতি মো. শাহাব উদ্দিন শিহাবের ভাই সাবেক ইরাক প্রবাসী মো. জমির উদ্দিন, এলাকার গোলাম মস্তফা প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


