স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী, দলীয় মনোনয়ন ও সমর্থন নিয়ে মাঠ পর্যায়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্দলীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনেকেই দলীয় প্রার্থী ও মনোনয়নের বিষয়টি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন না।
নির্বাচনের ভোটার ও সাধারণ মানুষের মাঝে এনিয়ে ধূ¤্রজাল সৃষ্টি হয়েছে। কারণ জেলা পরিষদ নির্বাচন নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃপক্ষ সর্বশেষ পরিপত্রে ও নির্বাচনী বিধিমালায় দলীয় নির্বাচনের কোন বিষয় উল্লেখ নেই। পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদে দলীয় প্রতীক রাখা হয়নি।
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদের জন্য প্রতিটি জেলার ১৫টি ওয়ার্ড থেকে ১৫ জন ও সংরক্ষিত ৫ জন মহিলা সদস্যের নাম সুপারিশ আকারে পাঠানোর জন্য জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ স¤পাদকের প্রতি কেন্দ্র থেকে অনুরোধ জানানো হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে জেলা সভাপতি ও সাধারণ স¤পাদকের কাছে পাঠানো চিঠির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে আগামী ২৩ নভেম্বর দুপুর ২টার মধ্যে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) সদস্যের নাম পাঠানোর জন্য বলা হয়েছে।
২০ নভেম্বর রবিবার আওয়ামী লীগের দফতর স¤পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী
প্রার্থীদের নাম পাঠানোর এ অনুরোধ জানানো হয়েছে।
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদের জন্য নাম সুপারিশ আকারে পাঠানোর বিষয়ে সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের বর্তমান প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘কেন্দ্র থেকে চিঠি পেয়েছি। সম্মানীত ভোটার ও স্থানীয় নেতৃবন্দের সাথে সমন্বয় করে সংসদ সদস্যগণ যেসব নাম পাঠাবেন আমি এই তালিকাই কেন্দ্রীয় দপ্তরে জমা দেব।’
- প্রধানমন্ত্রীকে দোয়ারা আসার আমন্ত্রণ ইদ্রিস আলী বীরপ্রতীকের
- দলীয় প্রার্থী তালিকায় নাম লেখাতে দৌঁড়ঝাঁপ


